June 18, 2017

দুটো লিস্ট করো (ভাবানুবাদ)

একটায় লেখো জীবনের অভিযোগ, অসম্মান, ব্যর্থতার কথা।
 
-- যারা তোমাকে পছন্দ করে না। যাদের তুমি পছন্দ করো না।
-- যারা তোমাকে অসম্মান করে।
-- যে সকল কাজে ব্যর্থ হয়েছো।
-- যে সব সমস্যায় জর্জরিত পরিস্থিতিতে পড়েছো।
-- দুর্ভাগ্যজনক ফল। দুর্ঘটনা।
-- অন্যায়। তোমার প্রতি। সমাজের প্রতি।
 
সকলি সত্যি। কিছুই তুচ্ছ নয়। নিজেকে চেপে রাখার চেষ্টা কোরো না।
 
আর একটাতে যে সব কারণে নিজেকে ভাগ্যবান মনে হয়, জীবনে তুমি যা যা সুযোগ সুবিধে পাও, সেগুলো লেখো।
 
-- যা কিছু ভালো হয়েছে, যা কিছু ভালো হচ্ছে।
-- তোমার যা কিছু ভালো, যা কিছু গুণ।
-- যা তুমি বোঝো, তুমি পারো।
-- যে সকল ক্ষেত্রে তুমি কিছুটা হলেও সুবিধে পাও।
-- যা যা তোমার হাতে আছে, তুমি ব্যবহার করতে পারো, কাজে লাগাতে পারো।
-- যারা তোমার উপরে ভরসা করে। তুমি যাদের উপরে ভরসা করতে পারো।
-- যারা তোমাকে উদ্বুদ্ধ করে।
 
এই দুই লিস্টের একটাকে ভাঁজ করে ড্রয়ারে রেখে দাও। এটাকে মাসে একবার বা বছরে একবার বের করে দেখে নিতে পারো। তাহলে তোমার মনে থাকবে যে লিস্টটা বহাল তবিয়তে আছে।
 
আর একটা লিস্টকে সামনাসামনি কোথাও রাখো। অফিসের দরজায়, বাথরুমের আয়নায়, রান্নাঘরে, বা শোবার ঘরে। যাতে রোজ চোখে পড়ে। রোজ সেটা পড়ো। এই রোজকার লিস্টটাই ঠিক করে দেবে তুমি কি কি লক্ষ করবে, কিভাবে চোখের সামনের সকল ঘটনাকে উপলব্ধি করবে। নিজেকে কি বোঝাবে।
 
দুটো লিস্টের কোনটা কোথায় রাখবে সেটা তোমার ইচ্ছে। এটাই তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা।
 
All credits to Seth Godin:
http://sethgodin.typepad.com/seths_blog/2017/06/make-two-lists.html

1 comment:

  1. আমি প্রথম লিস্ট টাকে সামনে রাখব, যাতে আমার ভুল গুলো থেকে শিখতে পারি, দ্বিতীয়বার ভুল সিধহান্ত নেবার আগে অন্তত একবার আগের ভুলটার কথা মনে করতে পারি।
    সবার ক্ষেত্রে সেটা খাটবে কিনা অবশ্য বলা মুশকিল।

    ReplyDelete