July 02, 2017

কেন?

কাজ করা কঠিন। পরিশ্রম হয়। বাধা, বিপত্তি, ব্যর্থতা পেরিয়ে যেতে হয়। তাই এগিয়ে যেতে আমাদের অনেকেরই কিছু না কিছু চালনা শক্তির দরকার হয়, ঠিক যেমন গাড়ি এগিয়ে যেতে জ্বালানি লাগে।

সবার চালনা শক্তি আলাদা আলাদা। তার মধ্যে কয়েকটা হলো --

  1. উপার্জন: নইলে খাবো কী? থাকবো কোথায়?
  2. প্রশংসা: প্রশংসা সকলের ভালো লাগে।
  3. খ্যাতি: সবাই এক বা দু ডাকে চিনবে।
  4. সম্পদ: উপার্জন। আরো অনেক।
  5. প্রতিযোগিতা: অন্য কেউ এগিয়ে যাবে।
  6. নির্বাচিত হওয়া: কোনো সম্মান বা পদে।
  7. ক্ষমতা: ক্ষমতা অর্জন করার জন্যে।
  8. জরুরী অবস্থা: নইলে সব শেষ হয়ে যাবে।
  9. কর্তব্য: আমি না করলে কে করবে?
  10. উদারতা: কারো জন্যে কিছু করতে পারলে ভালো লাগে।
  11. প্রমাণ করা: হয়তো নিজের কাছেই। আমিও পারি।
  12. সম্ভাবনা: ভালো কিছুর সম্ভাবনা দেখতে পেয়ে।
  13. আদেশ: কারো নির্দেশ পালন করতেই হয়, তাই।
  14. পেশাদারিত্ব: কারণ এটাই আমার কাজ।
  15. অতৃপ্তি: এখন আমি যা, তাতে তৃপ্ত নই।
  16. প্রচলন: এটাই প্রচলিত, সবাই করে।
  17. তৃপ্তি: নিজের ভালো লাগে।
  18. হতাশা: কিছু না করলে হতাশা গ্রাস করে।
  19. প্রেরণা: কাউকে দেখে তার মতো হতে ইচ্ছে করে।
  20. উৎসাহ: কেউ কেউ এগিয়ে যেতে উৎসাহ দেয়।
  21. ঔৎসুক্য: আরো জানবার ইচ্ছে।

কী করি তার সঙ্গে সঙ্গে কেনো করি সেটাও রোজকার জীবনে আমাদের কাজের মাঝে মাঝে আমাদের মনের মধ্যেই চলে। সেই “কেনো” টাই ঠিক করে, দিনগুলো আমাদের কেমন কাটবে।

তোমার “কেনো” গুলো কী কী? 

No comments:

Post a Comment