July 04, 2017

রাত হচ্ছে ফিকে

রাতে ঘুম আসে না, সকালে ঘুম ভাঙে না।

আসলে পরের দিনটাকে আমরা তেমন পছন্দ করি না।

কিন্তু যদি খুব পছন্দের কিছু থাকে? ভোরবেলা অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলা শুরু? বেড়াতে যাওয়ার জন্যে প্লেন ধরা? বা মহালয়া, ...

তখন গা ঝাড়া দিয়ে উঠে পড়া যায়। শরীরের ক্লান্তি মনে লাগে না।

সব সকাল এক নয়। কোনো কোনো সকালের মূল্য বেশি, অপেক্ষা বেশি। বাকি সব সকাল অবহেলার, ঘুম না ভাঙার, alarm বেজে যাওয়ার। নয়তো বা নিতান্তই নিয়মরক্ষার। আসলে এই সকালগুলো আসবেই, তাই আসে। না আসলেও আমাদের হয়তো আপত্তি ছিলো না।

কেমন হবে, যদি সবকটা সকালই খুব মূল্যবান হয়? যদি প্রতিটা আগামীকাল ভরিয়ে দিতে চেষ্টা করি এমন এমন কাজের পরিকল্পনা দিয়ে, যাতে সকালে উঠে আর এতটুকুও সময় নষ্ট করতে ইচ্ছে করবে না? যদি রাতে ঘুম আসে সকালের দিকে তাকিয়ে?

কালকের জন্যে তেমন কোনো কাজ রেখেছো কি?

No comments:

Post a Comment