December 17, 2017

সবাই

সবাই ছুটিতে বেড়াতে যাচ্ছে। রেস্টুরেন্টে খাচ্ছে। পূজোর সময় শহর ঘুরে ঠাকুর দেখছে। ঘটা করে বড়দিনে আর নতুন বছরে পার্টি করছে। জন্মদিন পালন করছে। ফেসবুকে সেগুলোর আপডেট দিচ্ছে। 

সবাই কোচিং সেন্টারে যাচ্ছে। বা পিএইচডি করছে। পেপার লিখছে।

ফ্ল্যাট কিনছে। 

সত্যি সত্যি ইচ্ছে করলে তুমিও করতেই পারো। 

কিন্তু সবাই কিছু করছে বলেই তোমাকেও তা করতে হবে এমন নয়। 

আশেপাশে সবাই কিছু করলে অদৃশ্য একটা সামাজিক চাপ মনের উপরে পড়ে। হয়তো বা অন্যরকম হয়ে ওঠার অজানা ভয়ও। কিন্তু খেয়াল করে দেখো, কোনো কিছুই সবাই করছে না। আর যদি করেও, তবু নিজের মতো হয়ে ওঠায় ক্ষতি কিছু নেই। 

যদি কোনো কিছু তোমার কাজে লাগবে না মনে হয়, তাহলে সেটা কোরো না। 

বরং -- যা যা তোমার কাজে লাগবে আর ভালো লাগে, সেগুলো করো। 

No comments:

Post a Comment