তুমি কি আমাদের দলে? যদি আমাদের দলে হও তাহলে আমাদের সঙ্গে গলা হাঁকিয়ে ওদের খারাপ বলো।
কই? তুমি হাঁকছো না যে? তবে নিশ্চয়ই তুমি ওদের দলে। ভগবানও তোমাদের রক্ষা করতে পারবে না।
কি বল্লে? তুমি কারো দলেই না?
যাহ! তা আবার হয় নাকি? ভারি অদ্ভুত তুমি। এমন জীব দেখিনি বাপু।
মানুষ কোনো একটা দলে থাকতে চায়। দলের মধ্যে নিজেকে সমর্পণ করলে অনেক কিছু সহজ হয়ে যায়। একটা দলে থাকলে একা হয়ে পড়ার ভয় নেই। ঠিক ভুল বিচার করতে চিন্তা-ভাবনাও করতে হয় না। আমাদের সবকিছু ঠিক, ওদের সব কিছু ভুল।
কিন্তু, কোনো একটা দলে থাকা নিতান্তুই জরুরি নয়। নিজের মতো চিন্তা করার এবং মত প্রকাশের স্বাধীনতা একমাত্র নিরপেক্ষই পায়।

No comments:
Post a Comment