January 11, 2018

লেখকের কথা

হে উৎসুক মন, এসো।
আমার হাত ধরো।
আমার সঙ্গে এই পথে শেষ অবধি চলো।

আমাকে পথের মাঝে ছেড়ে চলে যেও না। আর কখনো এই পথ এমনই হবে না।
আমাকে পিছনে ফেলে ছুটে যেও না। তোমাকে আমার যা বলার আছে তা আর বলা হবে না।

এই পথ তুমি আমার সঙ্গে থাকো। আমার পাশে হাঁটো।
আমার কথা শোনো। আমাকে একটু বোঝো।

এই পথে তুমি আমার বন্ধু হও।
পথের শেষে যখন তুমি বিদায় নেবে, দেখবে আমি তোমার বন্ধু হয়ে রয়ে গেছি।

(ইতি, যে কোনো বইয়ের লেখক)

No comments:

Post a Comment